প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার নয়াবাজারসংলগ্ন হার্নি স্ট্রিটে অবস্থিত হাম্মাদিয়া উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান গত শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। হাম্মাদিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক ফজলুর রহমান, মো. শাহজাহান, মো. আবুল কালাম আজাদ ও সাবেক শিক্ষক শাহজাহান খান। অনুষ্ঠানে আরও ছিলেন বিদ্যালয়ের সভাপতি ফজলুর রহমান, প্রধান উপদেষ্টা আলী আহম্মদ, ফরিদ কবির, মেজর জেনারেল আ ক ম আবদুর রহমান, মেজর জেনারেল শামসুল হক, মো. বাবুল, মো. সিদ্দিক চৌধুরী, মো. আসলাম, আনসার হোসেন, অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ভি ই লেলিন প্রমুখ। বিজ্ঞপ্তি।