পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত বরিশালের দুর্গাসাগর এলাকায় আলোচনা সভা, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুনর্মিলনী পরিণত হয় মিলনমেলায়। পুনর্মিলন উদ্যাপন কমিটির আহ্বায়ক বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ বলেন, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের ৪০০ প্রাক্তন শিক্ষার্থী এতে অংশ নেন।