পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার শাহবাগে অবস্থিত ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত থেকে সাংবাদিকদের সামনে স্মৃতিচারণ আলোচনাসহ বিস্তারিত বিষয় তুলে ধরেন আয়োজনের উদ্যোক্তারা। এ সময় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মীর শওকত আলী, আবদুল ওয়াদুদ, রাকসুর প্রাক্তন ভিপি ফজল‌ে হোসেন বাদশা, নুরুল ইসলাম ঠান্ডু ও মীর শওকত আলী বাদশা, বর্তমান শিক্ষক আবদুর রহিম, প্রাক্তন ছাত্র মনোয়ারুল হক, মানবাধিকারকর্মী এলিনা খান, সিরাজুল মুনিরসহ অনেকে। বিজ্ঞপ্তি।