প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর পলাশ উপজেলার গয়েশপুর পদ্মলোচন উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ২০১৭ আয়োজন উপলক্ষে গত শুক্রবার সভা হয়েছে। ওই দিন বিকেলে বিদ্যালয়ের সাবেক ছাত্র কার্তিক চ্যাটার্জির জিনারদীর বাসভবনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিশু রঞ্জন বণিক। সভায় পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের জন্য প্রকৌশলী শাহজাহান ভূঁইয়াকে সভাপতি ও চিকিৎসক রোকনুজ্জামান ভূঁইয়াকে জ্যেষ্ঠ সহসভাপতি করে ৫১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। সভায় একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তি