প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের ১০৮ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রী-শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে তিন দিনের কর্মসূচির উদ্বোধন হয়।বেলা পৌনে তিনটায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পুনর্মিলনী উদ্যাপন পরিষদের আহ্বায়ক শায়েলা খাতুন জানান, শোভাযাত্রায় তিন সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নিয়েছেন।আজ শুক্রবার সকাল থেকে শুরু হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও রাশেদা কে চৌধূরী।