পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা শিশু হাসপাতাল পিপিপির অন্যতম দৃষ্টান্ত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যক্তি-উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারি) বাজেট করা হয়েছে। শিশুস্বাস্থ্যসেবায় ব্যক্তি-উদ্যোগে প্রতিষ্ঠিত ঢাকা শিশু হাসপাতাল পিপিপির অন্যতম দৃষ্টান্ত।তিনি গতকাল বৃহস্পতিবার ঢাকায় ঢাকা শিশু হাসপাতাল আয়োজিত প্রথম পুনর্মিলনী ও বিজয় দিবস উদ্যাপন-২০১০-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, শিশুরোগ বিশেষজ্ঞ ধারণাটি পুরোনো না হলেও একেবারে নতুন নয়। তিনি বলেন, আগে গাইনি চিকিৎসকেরা শিশুরোগ সারাতেন। পরবর্তী সময়ে শিশুদের জন্য আলাদা বিশেষজ্ঞ চিকিৎসক হয় এবং শিশুরোগ বিশেষজ্ঞরা শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা করেন।অর্থমন্ত্রী স্বাস্থ্য খাতকে সরকারের অগ্রাধিকার খাত হিসেবে উল্লেখ করে বলেন, সুস্থ, সুন্দর স্বাস্থ্য শিশুর অধিকার। সরকার শিশুর অধিকার রক্ষায় সচেষ্ট। শিশুদের অধিকার নিশ্চিত করতে সরকার তাই শিশু অধিকার আইন করতে যাচ্ছে।ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ অধ্যাপক এস এম আকবর, জাতীয় অধ্যাপক এম আর খান, ঢাকা শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বোর্ডের সভাপতি অধ্যাপক মাহমুদুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, স্বাচিপ মহাসচিব অধ্যাপক এম ইকবাল আর্সলান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক শারফুদ্দিন আহমদ এবং আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া। বিজ্ঞপ্তি।