পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথামালা, স্মৃতিচারণা, র্যা ফল ড্র ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তৃতীয় পুনর্মিলনী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করেন। গণিত বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন উপাচার্য মো. ফজলী হোসেন ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুল করিম।