পুনর্মিলনী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হীরকজয়ন্তীর বন্ধনে মিলব মোরা সোহরাওয়ার্দী উদ্যানে’ স্লোগান সামনে রেখে আজ শুক্রবার মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের মিলনমেলা অনুষ্ঠিত হবে। কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্ররা এ অনুষ্ঠানের আয়োজন করেছেন। এ উপলক্ষে কলেজসহ গোটা মাগুরা শহরকে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। সকাল আটটায় অনুষ্ঠান শুরু হবে। পরে শোভাযাত্রা শেষে স্মৃতিচারণা, উন্মুক্ত আড্ডা, শিক্ষকদের সম্মাননা প্রদানসহ রয়েছে নানা আয়োজন। সন্ধ্যায় জনপ্রিয় শিল্পী জেমসসহ বিভিন্ন শিল্পীর পরিবেশনায় চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।