প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দুই দিনব্যাপী প্রথম পুনর্মিলনী উৎসব গতকাল শুক্রবার শুরু হয়েছে। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উৎসবের উদ্বোধন হয়। পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক হিমাংশু আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষক বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জিয়া রহমান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামাল আহমদ চৌধুরী প্রমুখ। বেলা একটার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।