পুনর্মিলনী উৎসব শুরু ২৩ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৮০ বছর পূর্তি উপলক্ষে গতকাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রাক্তন ছাত্র সমিতির নেতারা l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৮০ বছর পূর্তি উপলক্ষে গতকাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রাক্তন ছাত্র সমিতির নেতারা l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের গৌরবময় ১৮০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনের পুনর্মিলনী উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ২৩ থেকে ২৫ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম কলেজিয়েটস (চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাক্তন ছাত্র সমিতি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ১৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী উদ্যাপন পরিষদের আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।
লিখিত বক্তব্যে বলা হয়, ১৮৩৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম কলেজিয়েট স্কুল উপমহাদেশের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা আজ দেশে-বিদেশে আলো ছড়াচ্ছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৭ নভেম্বর পুনর্মিলনীর আনুষ্ঠানিক নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। বর্তমান ছাত্রদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর। অনুষ্ঠানের প্রথম দিন ২৩ ডিসেম্বর সাবেক ও বর্তমান ছাত্রদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২৪ ডিসেম্বর। পরদিন সমাপনী অনুষ্ঠান হবে। দুই দিনের অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে স্মৃতিচারণা, আড্ডা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজিয়েটসের সভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, সহসভাপতি নুরুল আমিন খান, সদস্যসচিব মো. মোস্তাক হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল প্রমুখ।