পুনর্মিলনী প্রস্তুতি কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয়ে শত বছর পালন উপলক্ষে পুনর্মিলনী প্রস্তুতিমূলক আলোচনা সভা গত বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলীর সভাপতিত্ব সভায় বক্তব্য দেন কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, রংপুর কলেজের সাবেক অধ্যক্ষ বজলুর রহমান, অধ্যক্ষ আবদুল জলিল সরকার প্রমুখ। পরে মোজাম্মেলকে আহ্বায়ক, আনোয়ারুল ও আজিজুরকে যুগ্ম আহ্বায়ক এবং শাহজাহানকে সদস্যসচিব করে ১৭ সদস্যের পুনর্মিলনী প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এ ছাড়া অন্যান্য উপকমিটি গঠন করা হয়। সভায় ২০ মার্চের মধ্যে রেজিস্ট্রেশন ও ১৬ এপ্রিল পুনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।