পুনর্মিলনী শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রথম পুনর্মিলনী শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ পুনর্মিলনী উৎসব শুরু হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পুনর্মিলনী উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শিক্ষাভবন ‘ডি’ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মিলনায়তনে গিয়ে শেষ হয়। পুনর্মিলনী উপলক্ষে কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস বক্তৃতা করেন।