প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাক্তন শিক্ষার্থীদের আড্ডা, স্মৃতিচারণা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের দুই দিনব্যাপী পুনর্মিলনী গতকাল শনিবার শেষ হয়েছে। গতকাল সকাল ১০টায় দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়। প্রথমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থীদের আড্ডা ও স্মৃতিচারণা হয়। বিকেলে গঠন করা হয় গণিত বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পুনর্মিলনীর প্রথম দিনের কর্মসূচি শুরু হয়। এদিন প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য আমিনুল হক ভূঁইয়া।