প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম পুনর্মিলনীর অনুষ্ঠান গতকাল শনিবার শেষ হয়েছে। দুই দিনের এ পুনর্মিলনীর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি সমিতি। গত শুক্রবার পুনর্মিলনীর অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য আমিনুল হক ভূইয়া। এ সময় ওই বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিকেল চারটার দিকে কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা ও স্মৃতিচারণামূলক বক্তব্য দেন অতিথি এবং প্রাক্তন শিক্ষার্থীরা। অর্থনীতি বিভাগের প্রধান সৈয়দ হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য। প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি