প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের দ্বিতীয় পুনর্মিলনী ১৫ মে আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হলের কমনরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুনর্মিলনী কমিটির আহ্বায়ক মো. ফজলে রাব্বি। তিনি জানান, পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সরকারি কর্মকমিশনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির। বিশেষ অতিথি থাকবেন বর্তমান উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, সাংসদ এনামুর রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি|