প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ইংরেজি বিভাগের ডিগ্রিধারীদের নিয়ে প্রথমবারের মতো পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। আগামী ২৪ মার্চ এই আয়োজনটি হতে যাচ্ছে। এ লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপকে আহ্বায়ক এবং বি এম কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক সঞ্জয় হালদারকে সদস্যসচিব করে পুনর্মিলনী বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এতে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ ১০ মার্চ। নিবন্ধনসহ যেকোনো প্রয়োজনে ০১৭২৫০৯৭৫০৬ বা, ০১৭১৪৩৫২০৭৪ বা ০১৭১২০৭০১৩৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।