প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব ২৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অনুষ্ঠানের পুরো আয়োজনের বিস্তারিত জানানো হয়। বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব পরিকল্পনাবিদ ফজলে রেজা। উপস্থিত ছিলেন ট্রেজারার খান আতিয়ার রহমান, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. অনির্বাণ মোস্তফা, খান বাহাদুর আহসানউল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক শাহ্নেওয়াজ রিপন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। খুলনা বিশ্ববিদ্যালয়ের এই পুরো আয়োজনের সহযোগী হিসেবে আছে প্রথম আলো।