প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিভাগে অবস্থানরত ও চাকরিরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বিতীয় পুনর্মিলনী আগামী ২৭ নভেম্বর খুলনা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় ইউনিটের এক প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। পুনর্মিলনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। ইতিমধ্যে নিবন্ধন-প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।