পুনর্মিলনী ৩০ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ অ্যালামনাই সমিতির উদ্যোগে আগামী ৩০ মে শনিবার এক পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। ভূগোল ও পরিবেশ বিভাগের নিজস্ব মিলনায়তনে সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলবে। অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের ২৮ মের মধ্যে নিবন্ধন করার জন্য সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালেক (০১৭১১৫৪২৯৫১), বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুন নাহার (০১৭১১১৩৩৬৫৬) অথবা কোষাধ্যক্ষ আশরাফ বকুল (০১৭৩০৭৩৫৬৫০)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি