পুনর্মিলনীর তারিখ পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৬ ডিসেম্বরের পরিবর্তে ১৫ জানুয়ারি ২০১৬-তে অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার নির্বাচনের কারণে পুনর্মিলনীর তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানান পুনর্মিলনী আয়োজক কমিটির সদস্যসচিব আবদুল আলীম। মুক্তিযুদ্ধে শহীদ বীর সৈনিকদের স্মৃতি রক্ষায় ১৯৭২ সালে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়।
বিজ্ঞপ্তি