পুনর্মিলনীর নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের আলী আমজদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী পুনর্মিলনীর নিবন্ধন গত রোববার থেকে শুরু হয়েছে। ১৯৩২ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিদ্যালয়ের সব প্রাক্তন ছাত্রী নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের জন্য বিদ্যালয়ের একটি কক্ষে কার্যালয় খোলা হয়েছে। বিদ্যালয় খোলা থাকা সময়ে ছাত্রীরা এখানে এসে নিবন্ধন করতে পারবেন। প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী পর্ষদের অন্যতম সদস্য এহসানা চৌধুরী বলেন, আগামী ডিসেম্বর মাসের শেষ দিকে পুনর্মিলনী করার পরিকল্পনা রয়েছে তাঁদের।