আদালতের রায়ের আলোকে পুনর্মুদ্রিত সংবিধানকে খসড়া বিবেচনা করে সংবিধান সংশোধনের কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এ লক্ষ্যে গঠিত বিশেষ সংসদীয় কমিটি। কমিটি ১৯৭২-এর সংবিধানের প্রস্তাবনা হুবহু ফিরিয়ে আনার ব্যাপারেও একমত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।কমিটির সদস্যরা জানান, সংবিধান সংশোধন বিল পাস হওয়ার আগপর্যন্ত্রআদালতের রায়ের মাধ্যমে পঞ্চম সংশোধনীর বাতিল অনুচ্ছেদগুলো কোথাও প্রয়োগযোগ্য হবে না।বৈঠক শেষে কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত সংবাদ ব্রিফিংয়ে বলেন, পুনর্মুদ্রিত সংবিধান ১৩ অথবা ১৪ ফেব্রুয়ারির মধ্যে কমিটির কাছে সরবরাহ করা হবে বলে আইনমন্ত্রী জানিয়েছেন। এই সংবিধানকে খসড়া ধরেই বিশেষ কমিটি কাজ করবে। এর বাইরে অন্যান্য বিষয় নিয়েও কমিটি কাজ করবে। কমিটির সুপারিশে যে বিল সংসদে পাস হবে, তা-ই সংবিধানের অংশ হবে। কারণ সংবিধানে সংযোজন-বিয়োজনের এখতিয়ার সংসদের। সংসদে পাস না হওয়া পর্যন্ত কোনো কিছুই সংবিধানের অংশ হতে পারবে না।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমরা বিকলাঙ্গ্রসংবিধান চাই না। বাহাত্তরের সংবিধানের পুনরুজ্জীবন চাই। তাই কমিটি বাহাত্তরের সংবিধানের প্রস্তাবনা হুবহু ফিরিয়ে আনার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। উচ্চ আদালতের রায়ের আলোকেই বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া হবে।’কমিটির কো-চেয়ারম্যান জানান, পুনর্মুদ্রিত সংবিধান হাতে না থাকায় বৈঠক মুলতবি করা হয়েছে। কমিটি ১৫ ফেব্রুয়ারি আবার বৈঠকে বসবে। তিনি বলেন, ‘পুনর্মুদ্রিত সংবিধান হাতে পাওয়ার পর কমিটি অব্যাহতভাবে কাজ করবে। কারণ আমরা সংবিধান সংশোধনের বিল সংসদের চলতি অধিবেশনেই পাস করাতে চাই।’সংসদে পাস হওয়ার আগপর্যন্ত্রপুনর্মুদ্রিত সংবিধানকে দেশের বিদ্যমান সংবিধান হিসেবে বিবেচনা করা হবে কি না, জানতে চাইলে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আদালতের রায় এ সময় কেস ল হিসেবে বিবেচিত হবে। কেস ল কী, জানতে চাইলে আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, আদালত পঞ্চম সংশোধনীর যেসব অনুচ্ছেদকে বাতিল বলে রায় দিয়েছেন, তা সংবিধানের অংশ বলে বিবেচিত হবে না। এসব অনুচ্ছেদ কোনো আদালতে প্রয়োগযোগ্য বা বলবৎযোগ্যও হবে না।কমিটির বৈঠক শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, সংবিধান সংশোধন হওয়ার আগপর্যন্ত পুনর্মুদ্রিত সংবিধানই দেশের সংবিধান হিসেবে গণ্য হবে। বিশেষ কমিটির চেয়ারম্যান সৈয়দা্রসাজেদা চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী।