পুবাইল ডিগ্রি কলেজের ২০ শিক্ষার্থীর পরীক্ষা দেওয়া অনিশ্চিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার পুবাইল আদর্শ ডিগ্রি কলেজের ২০ শিক্ষার্থীর মানোন্নয়ন পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ওই কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাঁরা ফরম পূরণ করে নির্ধারিত ফি কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেন। কিন্তু কর্তৃপক্ষ ওই টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে জমা না দিয়ে আত্মসাৎ করেছে। ফলে বিশ্ববিদ্যালয় থেকে তাঁদের ২০ জনের বিষয়ভিত্তিক কোড নম্বর এবং কারও কারও প্রবেশপত্র কলেজে আসেনি। পুবাইল আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাইয়ুম খান কলেজ কর্তৃপক্ষের ত্রুটি স্বীকার করে বলেন, কলেজের অফিস সহকারীর ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে সংশোধনের চেষ্টা করা হচ্ছে।