পুরকৌশল বিভাগের প্রকল্প প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুরকৌশল বিভাগের দুই দিনব্যাপী প্রকল্প প্রদর্শনী গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। চুয়েটের পুরকৌশল বিভাগের সম্মেলন কক্ষে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জানা যায়, প্রদর্শনীতে পুরকৌশল বিভাগের ১২০ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের ওপর ৬০টি প্রকল্প প্রদর্শন করবেন। এর মধ্যে গতকাল ৪৯ জন শিক্ষার্থীর ২৪টি প্রকল্প প্রদর্শিত হয়। প্রকল্পগুলোর মধ্যে সড়ক ও মহাসড়কে যানজট সমস্যা, চট্টগ্রাম শহরের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, পাথরের অব্যবহূত অংশের (স্টোন ডাস্ট) ব্যবহার, ভূমিকম্প-প্রতিরোধী ভবন নির্মাণ, বালুর সঙ্গে সিমেন্ট মিশ্রণে তৈরি নির্মাণসামগ্রীর (কংক্রিট) পুনর্ব্যবহার বিষয়ক প্রকল্প অন্যতম।প্রদর্শনীতে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের প্রধান মো. হযরত আলী, পুরকৌশল বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলাম, মাহমুদ ওমর ইমাম, মো. জাহাঙ্গীর আলম, স্বপন কুমার পালিত প্রমুখ।