প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুরকৌশল প্রযুক্তিবিদ্যার অগ্রগতির ওপর তিন দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সম্মেলন (আইসিএসিই) আগামী ১২ ডিসেম্বর শুরু হবে। চুয়েটের পুরকৌশল বিভাগ সম্মেলনের আয়োজক। বিশ্বের বিভিন্ন দেশে পুরকৌশলবিদ্যার নেতৃস্থানীয় গবেষক, বিজ্ঞানী এবং চিন্তাবিদদের একত্রিত করা এবং সর্বাধুনিক পুরকৌশল প্রযুক্তির উন্নতি সম্পর্কে চিন্তাধারা, ধ্যান-ধারণা বিনিময় করাই হলো সম্মেলনের মূল উদ্দেশ্য বলে আয়োজকেরা জানান।সম্মেলন সফল করতে ২৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলী এবং সহযোগী চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ও মো. আবদুর রহমান ভূঞা।