পুরকৌশল বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পুরকৌশল বিভাগের আয়োজনে ‘টেকসই উন্নয়নে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাম্প্রতিক উদ্ভাবন’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
গতকাল শুক্রবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন মো. নুরুল ইসলাম ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান এস এম আতিকুল ইসলাম।
সম্মেলনে ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির সভাপতি মো. খসরু মিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার মোহাম্মদ ফৌজি মোহ. জেয়িন ও আহছান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম এম সফিউল্লাহ।