পুরকৌশলীদের অন্য রকম সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নানা আয়োজনে পালিত হয়েছে পুরকৌশল দিবস। এ উপলক্ষে ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পুরকৌশল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিকসন্ধ্যা।
এতে অংশ নেন বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। একক ও দলীয় নৃত্য, রবীন্দ্রসংগীত, আধুনিক গান এবং ইভ টিজিং প্রতিরোধী ও সচেতনতামূলক নাটিকায় মাতিয়ে রাখেন তাঁরা।
অনুষ্ঠানে ভিন্নধর্মী আয়োজন ছিল রম্য সংবাদ উপস্থাপনা। বিভাগের শিক্ষার্থী তাসনুভা ফারনাজের উপস্থাপনায় এ রম্য সংবাদের মাধ্যমে উঠে আসে পুরকৌশল বিভাগের বিভিন্ন সমস্যার কথা। চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, ‘নিজেদের প্রকৌশলবিদ্যায় নিয়োজিত রাখলেও সমাজ ও সংস্কৃতি নিয়ে আমাদের ভাবনাও কম নয়। এ আয়োজনের মাধ্যমে সে ভাবনার প্রকাশ ঘটেছে।’ সবশেষে ছিল বর্ণিল আতশবাজি ও ফানুস ওড়ানো। আয়োজনের আহ্বায়ক ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ।