পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে জেলা পুলিশের ২৮ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে কনস্টেবল। গতকাল সোমবার পুলিশ সুপার সুভাষচন্দ্র সাহা তাঁর কার্যালয়ে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন। সম্প্রতি ডাকাত গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসহ নানা চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তারে সফলতার জন্য পুলিশ সুপারের পক্ষ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।