পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় ও মাধ্যমিক এবং উচ্চশিক্ষা কার্যালয়ের যৌথ উদ্যোগে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৭-এর পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর কবীর আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আমিনুর রহমান, কলেজ পরিদর্শক কবির আহমদ ও সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রক্টর মোহাম্মদ আব্বাছ উদ্দিন।