পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক অবদানের স্বীকৃতি হিসেবে সাংবাদিকতা ও আলোকচিত্র বিষয়ে পুরস্কার দেওয়া হবে। ২০০৯ সালের মার্চ থেকে গত বছরের আগস্ট পর্যন্ত সময়ে প্রকাশিত প্রতিবেদন ও আলোকচিত্র প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে।‘উন্নয়নের রূপকার/কলম, ক্যামেরা হোক হাতিয়ার’ স্লোগান নিয়ে গতকাল রোববার রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে এ প্রতিযোগিতার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ওই প্রতিযোগিতার আয়োজন করে। আন্তর্জাতিক সংস্থা ইউএনডিপি ও ইউএনসিডিএফ এতে আর্থিক সহায়তা দিচ্ছে। প্রতিযোগিতায় সাংবাদিকতা ও আলোকচিত্র বিষয়ে তিনটি করে মোট ছয়টি পুরস্কার দেওয়া হবে। বিজ্ঞপ্তি।