প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন সরকারের বিতর্কিত ভূমিকা নিয়ে লেখা একটি বই কানাডার কানডিল পুরস্কার পেয়েছে। দ্য ব্লাড টেলিগ্রাম: নিক্সন, কিসিঞ্জার অ্যান্ড অ্যা ফরগটেন জেনোসাইড নামের বইটির লেখক গ্যারি জে ব্যাস। তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। গত বৃহস্পতিবার পুরস্কার ঘোষণার পর গ্যারি ব্যাস বলেন, ‘আমার মনে হয়, ১৯৭১ সালে বাংলাদেশে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল, তার প্রতি মনোযোগ আকর্ষণের এটি একটি দারুণ সুযোগ।’ টরন্টো স্টার