পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে দুজন শ্রেষ্ঠ মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল সোমবার জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে ওই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ। পুরস্কারপ্রাপ্ত মৎস্যচাষিরা হলেন মধুপুর ইউনিয়নের রাজরামপুর গ্রামের মমদেল হোসেন ও গোপীনাথপুর ইউনিয়নের মচিরহাট গ্রামের আবু সাঈদ। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য অধিদপ্তর। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহম্মেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবর রহমান।