পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার মৎস্যচাষি মাহবুবুর রহমান জেলা প্রশাসক পুরস্কারে ভূষিত হয়েছেন। পাঙাশ ও তেলাপিয়া মাছ চাষে বিশেষ অবদান রাখায় তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। গত সোমবার দুপুরে বগুড়া জেলা মৎস্য বিভাগের আয়োজনে এক অনুষ্ঠানে মাহবুবুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক আশরাফ উদ্দীন। জেলা মৎস্য কার্যালয়ের সভাকক্ষে জেলা মৎস্য কর্মকর্তা রওশন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলার ইউএনও শাহানা আক্তার জাহান, সাবেক জেলা মৎস্য কর্মকর্তা খিরোদ কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।