প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হাইজিন প্রসারের জাতীয় কৌশলপত্র ২০১২ অবহিতকরণ’ কার্যক্রমের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাঁচটি ধাপ (ব্যক্তিগত, পানি-সম্পর্কিত, খাদ্য-সম্পর্কিত, স্যানিটেশন ও পরিবেশগত হাইজিন) পার হওয়ার স্বীকৃতি হিসেবে ঠাকুরগাঁও-পঞ্চগড়ের ১৮০টি বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিককে পুরস্কৃত করা হয়েছে। গতকাল শুক্রবার বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগরের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াসিন আলী, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস প্রমুখ।