প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল দেশের মধ্যে দ্বিতীয় এবং গাজীপুর সিভিল সার্জন কার্যালয় পঞ্চম স্থান অর্জন করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গাজীপুরের সিভিল সার্জন আলী হায়দার খান এ তথ্য জানান। ৮ ডিসেম্বর ঢাকার পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গাজীপুর সিভিল সার্জনের হাতে ওই সব পুরস্কার তুলে দেন। বক্তব্য দেন হাসপাতালের আরএমও আবদুস সালাম সরকার, সহযোগী অধ্যাপক আশরাফুল আলম প্রমুখ।