পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি বাল্যবিবাহ বন্ধ করে দেওয়ার ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মল্লিকপুর উচ্চবিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিলের সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছফিউল্লাহ, মহিলাবিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম প্রমুখ। অতিথিরা স্টুডেন্ট কাউন্সিলের সব সদস্যের হাতে পুরস্কার হিসেবে বই ও ক্রেস্ট তুলে দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল তাদের পুরস্কৃত করা হয়।