প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনবান্ধব ভূমিসেবায় অবদান রাখায় শরীয়তপুরে জেলা প্রশাসনের ১৮ জন কর্মকর্তা ও কর্মচারীকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রাজস্ব সম্মেলনে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন। দ্রুত ও সহজে জনসাধারণকে ভূমিসংক্রান্ত সেবা দেওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উপসহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা ভূমি সহকারীদের মধ্যে নির্বাচিত ১৮ জন এ পুরস্কার ও সম্মাননা পান।