পুরস্কার ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকারবিষয়ক ‘সেরা প্রতিবেদন ও আলোকচিত্র পুরস্কার-২০১৬’ পুরস্কার ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বগুড়ার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা স্থানীয় সরকার বিভাগের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-২ প্রকল্পের আওতাধীন ইউনিয়ন পরিষদের সাফল্য, স্বচ্ছতা ও জবাবদিহি, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে নারীর ইতিবাচক অংশগ্রহণ, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার রক্ষা ইত্যাদি বিষয়ক সংবাদ প্রকাশিত ও সম্প্রচারিত সেরা প্রতিবেদন, সংবাদ ফিচার, উপসম্পাদকীয়, উন্নয়ন সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন পুরস্কারের জন্য বিবেচিত হবে। বগুড়া প্রতিনিধি|