ট্রান্সকম ডিজিটাল-প্রথম আলো বিশ্বকাপ বিশেষ কুইজের পুরস্কার গতকাল বৃহস্পতিবার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বিশ্বকাপের শেষ ছয় দিন প্রথম আলোর এই বিশেষ এসএমএস কুইজে মোট ১২ জন বিজয়ী পুরস্কার পান। বিজয়ীরা দুটি ৩২ ইঞ্চি এলসিডি টিভি, দুটি স্যামসাং গ্যালাক্সি ফোন, চারটি স্যামসাং করবি ফোন ও চারটি ডিজিটাল ক্যামেরা পেয়েছেন। প্রথম আলো কার্যালয়ে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি।এলসিডি টিভি পেয়েছেন নাটোরের শরিফুল ইসলাম ও খুলনার তোফায়েল আহমেদ এবং স্যামসাং গ্যালাক্সি ফোন পেয়েছেন বগুড়ার রুকনুজ্জামান খান ও খুলনার ভূপাল চন্দ্র।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, ট্রান্সকম ইলেকট্রনিকসের হেড অব বিজনেস ইউনিটের জাফরুল আলম খান, প্রথম আলোর উপক্রীড়া সম্পাদক পবিত্র কুন্ডু, প্রথম আলোর মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন) রশিদুর রহমান, উপমহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন, ব্র্যান্ড ব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ, উপব্যবস্থাপক (বিজ্ঞাপন) রাশেদুল হক এবং ট্রান্সকম ইলেকট্রনিকসের সহকারী ব্র্যান্ড ব্যবস্থাপক এরশাদুল হামিদ পাভেল। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রথম আলোর ব্র্যান্ড নির্বাহী জাবেদ সুলতান।