পুরস্কার নিলেন শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দ্য ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে পুরস্কার দিয়েছে। গত শুক্রবার রাতে ভারতের মুম্বাইয়ে কংগ্রেসের অধিবেশনে পুরস্কার (অ্যাওয়ার্ড) গ্রহণ করেন শিক্ষামন্ত্রী। পুরস্কার গ্রহণ করে মন্ত্রী গতকাল রোববার ঢাকার বাসায় ফিরেছেন। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা শিক্ষা বোর্ড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, অবসর সুবিধা বোর্ড ও জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি।