পুরস্কার পাচ্ছেন শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড-২০১৭-এর জন্য মনোনীত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।

আগামী ২৩-২৪ নভেম্বর মুম্বাইয়ে ষষ্ঠ ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস সম্মেলনে এই পুরস্কার দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তিগত ক্যাটাগরিতে তিনি এই পুরস্কার পাচ্ছেন। তাঁকে একটি ট্রফি ও সাইটেশন প্রদান করা হবে।

ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের অ্যাওয়ার্ডস ও একাডেমিক কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড স্মিথ বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে পাঠানো পত্রে বলেন, ‘শিক্ষাক্ষেত্রে আপনার নেতৃত্ব ও অবদান সুপরিচিত। এ ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ ও আইকনিক ব্যক্তি।’ নুরুল ইসলাম নাহিদকে চিন্তাবিদ, কর্মী এবং পরিবর্তনে বিশ্বাসী একজন রোল মডেল হিসেবে উল্লেখ করেন এডওয়ার্ড স্মিথ।

বিজ্ঞপ্তি