পুরস্কার পাচ্ছেন ১৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১ নভেম্বর জাতীয় যুব দিবস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ১৫ জন সফল সংগঠককে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়াসচিব নূর মোহাম্মদ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক অসিত কুমার মুকুট মণি উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার কল্যাণ সমিতির মহাসচিব মো. ইসমাইল ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সমিতি ক্রেডিট সুপারভাইজারদের পদবিকে একই বেতন স্কেলে ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ হিসেবে ঘোষণা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছে। আগে এ বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাসের কথা স্মরণ করে সমিতি আশা করছে, আজ প্রধানমন্ত্রী এ ঘোষণা দেবেন।