পুরস্কার পেল ইলেকট্রো মার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনকা গ্লোবাল ডিস্ট্রিবিউটর কনফারেন্স সম্প্রতি চীনের শেনঝেন শহরে অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশে কনকার একমাত্র পরিবেশক ইলেকট্রো মার্ট লিংকে ‘গ্লোবাল মোস্ট ভ্যালুয়েবল ডিস্ট্রিবিউটর’ পুরস্কারে ভূষিত করা হয়। বাংলাদেশে কনকার পণ্যের বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ইলেকট্রো মার্টের পরিচালক মো. নুরুল আফসারের হাতে এ পুরস্কার তুলে দেন হংকং কনকার চেয়ারম্যান মাইকেল চ্যাংডং। এ সময় উপস্থিত ছিলেন কনকা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও বোর্ড সেক্রেটারি জেমস শ এবং এশিয়া প্যাসিফিক বিজনেস বিভাগের জেনারেল ম্যানেজার রিচার্ড জু। বিজ্ঞপ্তি।