পুরস্কার পেল ‘বার্জার রবিয়াল্যাক রং রাতের মেলা’র বিজয়ীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়লা বৈশাখের আগের রাতে ‘বার্জার রবিয়াল্যাক রং রাতের মেলা’য় পাড়ায় পাড়ায় আয়োজিত আঁকাআঁকিতে অংশ নিয়ে বিজয়ীদের পুরস্কার দিয়েছে বার্জার। ২১ মে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় এই পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জারের হেড অব মার্কেটিং এ কে এম সাদেক নেওয়াজ, বিক্রয় ব্যবস্থাপক সৈয়দ সালাহউদ্দিন আবু নাসের, ক্যাটাগরি ম্যানেজার শাহারিয়ার ফেরদৌসসহ বার্জারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।বার্জারের এই আয়োজনের বিচারক ছিলেন হামিদুজ্জামান, সুবির চৌধুরী, বিরেন সোম, এ বি আলভি, মাইনুদ্দিন ও ফরিদা জামানের মতো দেশবরেণ্য শিল্পীরা। তাঁদের বিচারে বিজয়ীরা হলেন: শান্তিনগর এলাকায় সায়মা ফেয়রুজ ও তাঁর দল, বেইলি রোডে আবুল কাউসার ও তাঁর দল, উত্তরায় সুদীপা মুহুরী ও তাঁর দল এবং মিরপুরে শাহরিন ও তাঁর দল। বিজয়ীদের নগদ টাকা ও সনদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।