পুরস্কার পেলেন আট বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুইজ বিজয়ীদের সঙ্গে (বাঁ থেকে) জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, ট্রান্সটেক ইলেকট্রনিকস লিমিটেডের সিওও আরশাদ হক, প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, ট্রান্সটেকের মহাব্যবস্থাপক শাকিল চৌধুরী l প্রথম আলো
কুইজ বিজয়ীদের সঙ্গে (বাঁ থেকে) জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, ট্রান্সটেক ইলেকট্রনিকস লিমিটেডের সিওও আরশাদ হক, প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, ট্রান্সটেকের মহাব্যবস্থাপক শাকিল চৌধুরী l প্রথম আলো

গত বিশ্বকাপ ক্রিকেটে প্রথম আলো পাঠকদের জন্য নানা মাত্রিক ১২টি কুইজের আয়োজন করে। এর মধ্যে ছিল এসএমএসে অংশগ্রহণের একটি বিশেষ কুইজ। ‘ট্রান্সটেক-প্রথম আলো বিশ্বকাপ এসএমএস কুইজ’ শিরোনামে এই আয়োজনে বাংলাদেশের খেলা ও চূড়ান্ত পর্বের মোট আটটি ম্যাচের দিন ছিল পুরস্কার জেতার সুযোগ। এ সময়ে সাড়ে সাত লাখের বেশি অংশগ্রহণকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে মোট আটজন বিজয়ীর প্রত্যেকেই পান একটি করে ৩২ ইঞ্চি ট্রান্সটেক স্মার্ট টিভি। সোমবার প্রথম আলো কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, ট্রান্সটেক ইলেকট্রনিকস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আরশাদ হক, মহাব্যবস্থাপক শাকিল চৌধুরী এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।
বিজয়ীদের মধ্যে ছিলেন গাজীপুরের সোমেন চৌধুরী, গোপালগঞ্জের গোপাল রায়, কুষ্টিয়ার জামাল উদ্দিন, চট্টগ্রামের জিৎ চৌধুরী, খুলনার মো. হাবিবুল্লাহ, ময়মনসিংহের আকাব্বর হোসেন এবং ঢাকার আমির হোসেন ও মাহবুবা আলম। অনুষ্ঠানে হাবিবুল বাশার বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের একটা বড় শক্তি আমাদের সমর্থক গোষ্ঠী। খেলার মাঠে ও মাঠের বাইরে তাঁরা সব সময় আমাদের ক্রিকেটকে সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ক্রিকেট নিয়ে এ ধরনের কুইজের আয়োজন ক্রিকেটকে ঘিরে মানুষের উৎসাহেরই বহিঃপ্রকাশ।’ আরশাদ হক বলেন, ‘ইলেকট্রনিকস ব্র্যান্ড ট্রান্সটেক বা ট্রান্সকম ইলেকট্রনিকস সব সময়ই ভোক্তাদের হাতে মানসম্পন্ন পণ্য দেওয়ার চেষ্টা করে। ক্রিকেটকে ঘিরে প্রথম আলোর সঙ্গে ট্রান্সটেকের এই আয়োজনে পাঠকদের এই বিপুল অংশগ্রহণ আমাদের উৎসাহিত করেছে।’