পুরস্কার পেলেন চট্টগ্রামের পাঁচ সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টেলিভিশনের ‘ব্রাইট অ্যান্ড ব্রিলিয়ান্ট জার্নালিস্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন চট্টগ্রামের পাঁচজন সাংবাদিক। গত মঙ্গলবার রাতে র্যা ডিসন ব্লু চিটাগাং বে ভিউ হোটেলের মেজবান হলে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
২০১৬ সালে প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে চট্টগ্রামের সাংবাদিকদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করে একুশে টেলিভিশন। পুরস্কার পেয়েছেন প্রথম আলোর একরামুল হক, সমকাল-এর সারোয়ার সুমন, সময় টেলিভিশনের কমল দে, বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের রমেন দাশগুপ্ত ও কালের কণ্ঠর আসিফ সিদ্দিকী। তাঁরা প্রত্যেকে পেয়েছেন এক লাখ টাকার চেক ও সনদ।
পুরস্কার তুলে দেন আবুল খায়ের গ্রুপের পরিচালক (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) নওশাদ করিম চৌধুরী, টিকে গ্রুপের নির্বাহী পরিচালক রফিক আহমদ, কেডিএস গ্রুপের আহমদুল হক, মীর গ্রুপের মীর আহমদ সওদাগর, চিটাগাং চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, একুশে টেলিভিশন ও এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু।