পুরস্কার পেলেন পাঁচ সাংবাদিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিকতায় অবদানের জন্য এসিড সারভাইভারস ফাউন্ডেশনের ‘চতুর্থ এএসএফ মিডিয়া অ্যাওয়ার্ড’ পেয়েছেন পাঁচজন সাংবাদিক। গতকাল বৃহস্পতিবার ইমানুয়েলস গুলশান-১-এ অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিজয়ীদের প্রত্যেকের হাতে ৩০ হাজার টাকার চেক, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। দৈনিক সমকাল পত্রিকার আইরীন নিয়াজী মান্না, ডেইলি স্টার-এর মাহবুবা জান্নাত, এনটিভির মনজুরুল করীম, সিরাজগঞ্জের দৈনিক যমুনা প্রবাহ-এর আমিনুল ইসলাম এবং ডেইলি স্টার-এর আলোকচিত্রী এনামুল হক পাঁচটি শাখায় পুরস্কার পেয়েছেন। বিজ্ঞপ্তি।