পুরস্কার পেলেন বিজয়ী ৭৯ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে প্রথম আলো কার্যালয়ে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ট্রান্সকম ডিজিটাল-প্রথম আলো ক্রিকেট কুইজ প্রতিযোগিতায়’ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় l ছবি: প্রথম আলো
রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে প্রথম আলো কার্যালয়ে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ট্রান্সকম ডিজিটাল-প্রথম আলো ক্রিকেট কুইজ প্রতিযোগিতায়’ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় l ছবি: প্রথম আলো

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ৬টি কুইজের আয়োজন করে প্রথম আলো। এর অন্যতম ট্রান্সকম ডিজিটাল-প্রথম আলো ক্রিকেট কুইজ। এই কুইজের দুই পর্ব ও মেগা পর্বের লটারিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় সাথীরা জাকির জেসি।
এ সময় উপস্থিত ছিলেন ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আরশাদ হক ও মার্চেন্ডাইজিং ম্যানেজার সায়ফুস শাহেদিন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দীন।
মেগা পর্বের প্রথম পুরস্কার একটি ট্রান্সটেক এসি পেয়েছেন গাজীপুরের স্বপন। এ ছাড়া ছিল কার্ভ এলইডি টিভি, স্মার্ট টিভি, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিনসহ ৭৯টি পুরস্কার।