প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালের পানিতে পড়ে যাওয়া শিশুকে উদ্ধারকারী সেই পুলিশ কনস্টেবলকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগর পুলিশের সম্মেলনকক্ষে পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মন্ডল কনস্টেবল মনির আহাম্মদকে ২০ হাজার টাকা পুরস্কার দেন। নগর পুলিশের ট্রাফিক বন্দর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, গত রোববার সকালে নগরের বন্দর নিমতলা সাবেরের লেইন এলাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে খালের পানিতে পড়ে যাওয়া সাজ্জাদ হোসেন (৮) নামের এক শিশুকে উদ্ধার করেন মনির আহাম্মদ। ওই দিনই তাঁকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন পুলিশ কমিশনার। পুরস্কার প্রদানকালে আবদুল জলিল মন্ডল বলেন, ‘মনিরের মাধ্যমে সকল পুলিশের মধ্যে এরূপ মানসিকতা জাগ্রত হোক।’