পুরস্কার পেলেন ৩০ চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও চিকিৎসাসেবায় অনবদ্য অবদানের জন্য দেশের ৩০ জন বিশিষ্ট চিকিৎসককে এসকেএফ-অলিটালিয়া অ্যাওয়ার্ড ২০১০-২০১১ দেওয়া হয়েছে। গত শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ওই পুরস্কার দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে জাতীয় অধ্যাপক এম আর খান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির, বাংলাদেশ ওষুধ প্রশাসনের মহাপরিচালক আবুল কালাম আজাদ, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব অনুষ্ঠানে বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।